হাতকাটা ব্লাউজে মানা, কী কী গয়না চলবে, ড্রেস কোড দিয়ে দিল IIT Kharagpur

আগামী ডিসেম্বর মাসে খড়গপুর আইআইটির সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে পড়ুয়াদের পা থেকে মাথা পর্যন্ত কী ধরনের পোশাক পড়তে হবে তা নির্দিষ্ট করে দিয়েছে কর্তৃপক্ষ। এই নির্দেশিকায় ছেলে এবং মেয়েদের জন্য আলাদা পোশাকের কথা উল্লেখ থাকলেও তৃতীয় লিঙ্গের জন্য কোনও পোশাকের উল্লেখ করা হয়নি। এই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

পড়ুয়াদের অভিযোগ

পড়ুয়াদের অভিযোগ, আগে সমাবর্তন অনুষ্ঠানের জন্য এত পোশাকবিধি ছিল না। নিজেদের পছন্দমতোই পড়ুয়ারা পোশাক পরে সমাবর্তন অনুষ্ঠানে যেতে পারতেন। কিন্তু কর্তৃপক্ষের জারি করা এই নির্দেশিকার ফলে এখন আলাদাভাবে কোলাপুরি জুতো কিনতে হবে। তাও আবার একদিনের জন্য। সে ক্ষেত্রে সবার সামর্থ্য নাও থাকতে পারে।

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের অভিযোগ

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের জন্য কোনও পোশাক বিধি ঠিক না করে দেওয়াতেও আবার উঠেছে প্রশ্ন। যদিও রূপান্তরকামী পড়ুয়াদের কথায়, তাদের যেহেতু পোশাক নির্দিষ্ট করার দেয়া হয়নি তাই তারা নিজেদের পছন্দমতো পোশাক পরে যাবেন সমাবর্তন অনুষ্ঠানে যাবেন।

কর্তৃপক্ষের বক্তব্য

আইআইটি কর্তৃপক্ষের বক্তব্য, সমাবর্তন অনুষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পড়ুয়াদের একটি বিশেষ পোশাক পরে উপস্থিত হওয়া উচিত। এই নির্দেশিকা সেই উদ্দেশ্যেই জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *