Recipe: শিম-আলু আর বেগুনের নিরামিষ, খেয়ে দেখুন এই সুস্বাদু পদ

শীত না আসতেই বাজারে হাজির হতে শুরু করেছে শীতকালীন সবজি শিম। এই শবজিটি দিয়ে নানা পদ রান্না করা যায়, যার মধ্যে অন্যতম হলো শিম ভাজি কিংবা এর তরকারি।
চাইলে শিম দিয়ে রাঁধতে পারেন নিরামিষ। এর সঙ্গে আলু ও বেগুন মিশিয়ে দিলেও তৈরি হয়ে যাবে শিমের সুস্বাদু এক নিরামিষ পদ।

তো এবার জেনে নিন এই নিরামিষের সহজ রেসিপিটি-

উপকরণ

১. শিম ১০০ গ্রাম
২. আলু ২টি
৩. সরিষার তেল পরিমাণমতো
৪. কালোজিরা আধা চা চামচ
৫. আদা বাটা ১ চা চামচ
৬. কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
৭. লবণ স্বাদমতো
৮. হলুদ গুঁড়া আধা চা চামচ
৯. জিরার গুঁড়া আধা চা চামচ ও
১০. ধনেপাতা কুচি পরিমাণমতো।

প্রণালী

> প্রথমে শিম ধুয়ে কেটে নিন। চাইলে আস্তও রান্না করতে পারেন। এরপর বেগুন ও আলু কেটে নিতে হবে। এরপর প্যানে তেল গরম করুন।

> তারপর ঐ তেলের মধ্যে কেটে রাখা বেগুন ভেজে তুলে নিতে হবে ও কিছুটা তেল দিয়ে কালোজিরা ফোড়ন দিয়ে নিন।

> তারপর কেটে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করুন। এরপর শিমগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে।

> এরপর আদা বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ, হলুদ গুঁড়া ও জিরার গুঁড়া মিশিয়ে দিন। এরপর সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

> আলু সেদ্ধ হয়ে এলে ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এরপর বেগুন দিয়ে আবারও ৫ মিনিট রান্না করুন।

> সবশেষে ধনেপাতা কুচি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে শিম-আলু-বেগুনের নিরামিষ। এবার গরম ভাতের সঙ্গে খান শিম-আলু আর বেগুনের নিরামিষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *