SPORTS: সেমির আশা ছাড়ছেন না ফিলিপস, পাকিস্তানের সাথে হবে লড়াই

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার ১৯০ রানে বিশাল ব্যবধানে হারলেও হতাশ নন গ্লেন ফিলিপস। তার মতে, নিউজিল্যান্ডের সেমিফাইনাল খেলা এখন তাদের নিজেদের উপরই নির্ভর করছে।

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপে তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে কিউইরা। তবে ব্যাঙ্গালুরুতে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে শেষ দুই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে ২০১৯ বিশ্বকাপ ফাইনালিস্টরা।

ফিল্ডিংয়ে কিছু ভুল দক্ষিণ আফ্রিকাকে বড় স্কোর গড়তে সহযোগিতা করে। প্রোটিয়াদের বিপক্ষে ফিলিপসের ৬০ রান নিউজিল্যান্ডকে কিছুটা আশা দেখিয়েছিল। যদিও শেষ পর্যন্ত বড় হারের স্বাদ পেতে হয় তাদের।

ফিলিপস বলেন, ‘এখন আর মাত্র দুই জয় দূরে রয়েছি আমরা। সে কারণে আমি মনে করি আমরা যদি নিজেদের স্বাভাবিক ম্যাচের উপর কঠোর থাকতে পারি যা আমরা এই বিশ্বকাপে কয়েকটি ম্যাচে প্রমান করেছি তবে সবকিছুই সঠিক পথে এগুবে।’

তিনি আরো বলেন, ‘অবশ্যই প্রথমে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকা দারুণ খেলেছে। কিন্তু আমাদের বোলিং লাইন-আপ অত্যন্ত শক্তিশালী। তাদেরকে কম রানে বেঁধে না দেবার কোন কারণই ছিল না। কিন্তু আমরা তা করে দেখাতে পারিনি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *