অফিসে ঢুকে HPCL কর্মীকে মারধর ও কুপিয়ে খুনের চেষ্টা, গ্রেফতার চারজন

নবি মুম্বইয়ের HPCL-এর অফিসে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এক কর্মীকে লোহার রড দিয়ে মারধর এবং ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। গুরুতর আহত কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে HPCL-এর তরফে এক তেল ট্যাঙ্কারের চালককে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

হামলায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম সাগর যাদব, প্রদীপ যাদব, রোহিত যাদব এবং ভোলু যাদব। সাগরকে দিন কয়েক আগে ব্ল্যাক লিস্টেট করা হয়েছিল। সেই রাগেই সঙ্গীদের জুটিয়ে অভিযুক্ত হামলা চালিয়েছিল বলে অভিযোগ।

ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ এবং ৩২৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *