মদ্যপ অবস্থায় ড্রাইভিং -এর জেরে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস, আহত ৫০

শুক্রবার বিকেলে ঝাড়খন্ডের হরিপুর ও পিনারগড়িয়া গ্রামের মাঝে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্রের খবর, ঝাড়খন্ডের আলুদোহা থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল বাসটি। রাস্তায় আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বাসের যাত্রীরা অভিযোগ করেছেন, বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি মদ খেয়েই বাস চালিয়ে আসছিলেন। আচমকা রাস্তায় তিনি বেসামাল হয়ে পড়লে নিয়ন্ত্রণ হারায় বাসটিও।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে এলাকার নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। গুরুতর আহতদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *