কালীপুজো মিটলেই বৈঠক, বকেয়া টাকার দাবিতে বড় আন্দোলনে নামবে তৃণমূল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক বৈঠকে ১০০ দিনের কাজসহ অন্যান্য কেন্দ্রের বকেয়া মেটানোর দাবিতে বৃহত্তর আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে দলের সব নেতা-মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে, যেখানে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।

মুখ্যমন্ত্রী জানান, যেহেতু ১২ নভেম্বর কালীপুজো, তাই কালীপুজো, দেওয়ালি এবং ভাইফোঁটার পর এই বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০০ দিনের কাজের পাশাপাশি গ্রামীণ আবাসন, রাস্তা নির্মাণের ক্ষেত্রেও কেন্দ্রীয় বরাদ্দ এসে পৌছয়নি বলে মনে করান মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে তৃণমূল ইতিমধ্যেই বেশ কয়েকটি আন্দোলন করেছে, কিন্তু কেন্দ্র তাতে সাড়া দেয়নি। তিনি বলেন, “প্রায় ৭ হাজার কোটি টাকা এখনও পাওনা। মানুষের টাকা এখনও পাওয়া যায়নি। আমাদের মন্ত্রী সংসদদের সময় দিয়েও দেখা করেনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী।”

তিনি আরও বলেন, “যদি কেন্দ্র আমাদের দাবি না মানে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *