“ইডি দফতরে জমা পড়লো চিঠি”-নথি নিয়ে CGO তে হাজির জ্যোতিপ্রিয়ের দাদা

রেশন দুর্নীতি মামলায় ইডির তৎপরতা বাড়ছে। সোমবার জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক অমিত দে এবং দাদা দেবপ্রিয় মল্লিক ইডি দফতরে হাজির হন।
অমিত দে জানান, তাঁকে ইডি দফতরে একটি দলিল জমা দিতে বলা হয়েছে। তিনি এই বিষয়ে দু’বার ইডি দফতরে হাজির হয়েছেন।
দেবপ্রিয় মল্লিক জানান, তিনি ইডি দফতরে একটি চিঠি জমা দিয়েছেন। তবে কি চিঠি সে বিষয়ে তিনি কিছু জানাননি।
এর আগে, গত শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক বাড়ির পাশাপাশি অমিত দে-র নাগেরবাজারের একাধিক ফ্ল্যাটে ইডি তল্লাশি চালায়। এরপর শনিবার ফের সিজিও কমপ্লেক্সে অমিত দেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনীও ইডি দফতরে হাজির হয়েছেন।
ইডি মনে করছে, যত দ্রুত সম্ভব রেশন দুর্নীতির তদন্তের জাল গোটাতে হবে। সেই কারণেই জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর পরিবারের সদস্য, তাঁর সহকর্মীদের কাছ থেকে একের পর এক নথি চেয়ে পাঠানো হচ্ছে।