মায়ের হাতের আচার থেকে দেশি ঘি! জেনেনিন বিমানযাত্রায় কোন কোন জিনিসে রয়েছে নিষেধাজ্ঞা?

উৎসবের ছুটি কাটিয়ে প্রবাসীরা ফের কর্মস্থলে ফিরছেন। কিন্তু, এবার থেকে তাদের কাছে মায়ের হাতে তৈরি আচার কিংবা দেশি ঘি থাকবে না এমনটা হতে পারে। ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে যাওয়ার সময় এই জিনিসগুলি নিয়ে বিমানে ওঠা যাবে না।

এই নিষেধাজ্ঞার কারণ হল, এই জিনিসগুলি দাহ্য পদার্থের তালিকায় পড়ে। এগুলি দুর্ঘটনা সম্ভাবনা কয়েকগুণ বাড়িয়ে তোলে।

মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে এই নিষেধাজ্ঞার প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। চেক ইনের সময় অনেক যাত্রীকে এই জিনিসগুলি ফেরত দিতে হচ্ছে।

বিমান সংস্থাগুলিকে যাত্রীদের এই নিষেধাজ্ঞা সম্পর্কে সচেতন করতে বলা হয়েছে।

নিষিদ্ধ আইটেমের তালিকা

নিষিদ্ধ আইটেমের তালিকায় রয়েছে:

নারকোল
বাজি
দেশলাই বাক্স
রং
কর্পূর
ঘি
আচার
গায়ে মাখার তেল
ই-সিগারেট
লাইটার
পাওয়ার ব্যাঙ্ক
স্প্রে বোতল
যাত্রীদের সতর্কতা

বিমানে ওঠার আগে নিষিদ্ধ আইটেমের তালিকা দেখে নিন। এই জিনিসগুলি নিয়ে বিমানে উঠলে তা ফেরত দিতে হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *