সৎকার করে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ভ্যান-ট্রাক্টরের সংঘর্ষে মৃত ১

আত্মীয়ের সৎকারে যোগ দিয়ে ফেরার পথে মারুতি ভ্যান-ট্রাক্টরের সংঘর্ষ। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত তাতারপুর সংলগ্ন মকদম মার্কেট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ট্রাক্টরের সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ভ্যানের চালক বাবলু বেসরা। গুরুতর আহত হয়েছেন ভ্যানের আরও পাঁচ যাত্রী।
জানা গেছে, বাঁকুড়ার ইন্দাস থেকে নির্মল শীল তাঁর স্ত্রী জয়ন্তী শীল ও তার দুই সন্তানকে নিয়ে মারুতিতে চড়ে মেমারির দিকে যাচ্ছিলেন। পথে তাতারপুর সংলগ্ন মকদম মার্কেট এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে তাদের ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানের চালক বাবলু বেসরা ঘটনাস্থলেই মারা যান। নির্মল শীল, তার স্ত্রী জয়ন্তী শীল ও তার দুই সন্তান গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটি একটি রাস্তা থেকে অন্য রাস্তায় ঢুকছিল। তখনই বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে বাবলু বেসরাকে মৃত ঘোষণা করা হয়। অন্য পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নির্মল শীল বলেন, “আমাদের এক পরিচিতের মৃত্যু হয়েছিল। সেখানেই গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। আমি ফেরার পথে রাস্তাতেই ঘুমিয়ে পড়ি। গাড়িতে আমি আমার স্বামী ও দুই সন্তান ছিল। রাস্তাতেই এ ঘটনা ঘটে। একটা ট্রাক্টারের সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লাগে।”