গুটখার দাম নিয়ে বচসা, যুবককে পিটিয়ে খুন করলেন দোকানি

কলকাতার গিরিশ পার্ক এলাকায় গুটখার দাম নিয়ে ঝগড়ায় দোকানদারের লাঠির আঘাতে এক যুবক খুন হয়েছেন। গত ২৬ অক্টোবর চন্দন প্রতাপ কুরি এবং আকাশ প্রতাপ কুরি নামের দুই যুবক গিরিশ পার্ক এলাকার একটি দোকানে গুটখা কিনতে যান। অভিযোগ, দোকানদার দশ টাকা দাম দাবি করলে আকাশ প্রতাপ কুরি প্রশ্ন করেন, কেন বাড়তি টাকা চাওয়া হচ্ছে? এই প্রশ্ন শুনে ক্ষেপে ওঠে দোকানদার এবং আকাশের উপর হামলা করে। আকাশ মাটিতে পড়ে গেলে দোকানদার তাকে বেধড়ক পেটান।

আকাশের দাদা চন্দন প্রতাপ কুরি জানান, তিনিও দোকানে ছিলেন। দোকানদারের হামলায় আকাশ গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দোকানদারকে আটক করেছে। পুলিশের দাবি, আকাশের মৃত্যুর ঘটনায় দোকানদারকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, সামান্য গুটখার দাম নিয়ে যে এমন ঘটনা ঘটতে পারে তা তারা কল্পনাও করতে পারেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *