OMG! চতুর্থীতে ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনা, জখম দুই শিশু সহ ৪ জন

ঠাকুর দেখার পর বাড়ি ফেরার পথে বাঁকড়ার হাওড়া আমতা রোডে দুর্ঘটনার কবলে পড়ে গুপ্ত পরিবার। উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা দুই শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছে।
চতুর্থী রাতভর ঠাকুর দেখে পঞ্চমীর সকালে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে গুপ্ত পরিবার। বাঁকড়ার বাসিন্দা কার্তিক কুমার গুপ্ত তাঁর স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন।
ফেরার পথে বাঁকড়ার হাওড়া আমতা রোডে জাপানি গেট এলাকায় গাড়িটির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা কার্তিক কুমার গুপ্ত, তাঁর স্ত্রী ও দুই শিশু গুরুতর আহত হয়।
স্থানীয়রা ও পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কার্তিক কুমার গুপ্তের মাথা ফেটে গেছে, তাঁর স্ত্রীও আহত হয়েছেন। শিশু দুটির বাহ্যিক আঘাত বেশি না হলেও তাদেরও শারীরিক পরীক্ষা করা হয়। প্রত্যেককেই প্রাথমিক শুশ্রুষার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আহত কার্তিক গুপ্ত বলেন, “ঈশ্বরের আর্শীবাদই রয়েছে। নইলে এত বড় দুর্ঘটনায় বেঁচে ফিরতে পারতাম না।”
এই ঘটনায় হাওড়া আমতা রোডে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, “এটা একটা অলৌকিক ঘটনা। গাড়িটি এতটাই দুমড়ে মুচড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল সবাই মারা গেছে।”