Recipe: বাঙালি বাড়িতে রান্না করুন চিংড়ি ডাঁটার ঝোল, শিখেনিন সেরা রেসিপি

আজকে দুপুরে অল্প সময়েই ডাঁটা ও আলু দিয়ে রেঁধে ফেলতে পারেন চিংড়ি ডাঁটার ঝোল। সময় লাগবে মাত্র ২০ থেকে ২৫ মিনিট।
তো আর দেরি নয়; এবার দেখে নিন রেসিপিটি-

উপকরণ

৪ জনের জন্য-
৬০০ গ্রাম মাঝারি সাইজের বাগদা চিংড়ি
১ টি আলু (বড়)
২ টি কাটোয়ার ডাঁটা (নরম ডগার দিকটা)
১ টি পেঁয়াজ কুচোনো
১ টি পেঁয়াজ বাটা
১ চা চামচ মরিচ বাটা
১ চা চামচ জিরে গুঁড়ো
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১ চিমটি গোটা জিরে (ফোড়নের জন্য)

স্বাদমতো লবণ
৩ টেবিল চামচ সয়াবিন তেল
পরিমাণ মতো জল

প্রণালী

> প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিয়ে লবণ ও একটু হলুদ মেখে ভেজে নিন। এবং আলু ও ডাঁটা একটু ভাঁপিয়ে নিন।

> এবার কড়াই আবার অল্প তেল দিন, একটু গরম হলে পেঁয়াজ ও গোটা জিরে ফোঁড়ন দিয়ে একটু ভাজতে হবে।

> এবার পেঁয়াজ বাটা, মরিচ বাটা দিয়ে আরো একটু ভেজে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে লবণ, হলুদ, জিরে গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে ভাজা আলু ও ডাঁটা দিয়ে আরো একটু কষিয়ে নিন।

> এবার তেল বেরিয়ে এলে ঝোলের পরিমাণে জল দিয়ে দিন। জল খানিকটা ফুটে গেলে ভাজা মাছগুলো দিয়ে গ্যাস হালকা করে কিছুক্ষণ রেখে নামিয়ে দিন। ব্যাস! তৈরি হয়ে গেল চিংড়ি ডাঁটার ঝোল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *