Recipe: জিভে জলএনে দেবে ডাব-মুরগির রেসিপি, শিখেনিন বানানোর সেরা পদ্ধতি

মুরগির মাংস প্রায়ই পাতে রাখেন কমবেশি সবাই। মুরগির মাংসের ঝোল, ভুনা কিংবা রোস্টই বেশিরভাগ মানুষ খান। আবার চিকেন ফ্রাই থেকে শুরু করে চিকেন ললিপপ, বারবিকিউ, উইংস, চাউমিন, পাস্তা ইত্যাদি তো আছেই।

তবে ঘরেই যদি চিকেনের বিশেষ পদ তৈরি করতে চান তাহলে রাঁধুন ডাব-মুরগি। একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. মুরগির মাংস আধা কেজি
২. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
৩. আদা কুচি ১ টেবিল চামচ
৪. রসুন কুচি ১ টেবিল চামচ
৫. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
৬. হলুদ গুঁড়া ২ চা চামচ
৭. নারকেলের দুধ আধা কাপ
৮. বাদামের পেস্ট ২ টেবিল চামচ
৯. তেঁতুলের ক্বাথ ১ চা চামচ
১০. টমেটো কুচি আধা কাপ ও
১১. লবণ প্রয়োজনমতো।

পদ্ধতি

প্রথমে প্যানে তেল গরম করে তাতে আদা, পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ ভেজে নিন। এরপর নারকেলের দুধ মিশিয়ে নিতে।

কিছুক্ষণ নেড়ে বাদামের পেস্ট ও বাকি মসলা, লবণ ও লেবু দিয়ে আগে থেকে মেরিনেট করা মাংসের টুকরোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিন।

এবার একটি ফাঁকা শুকনো ডাবের মধ্যে কষানো মাংস ভরে ডাবের মুখ আটকে মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে সেদ্ধ করে নিন।

নির্দিষ্ট সময় পর অভেন থেকে ডাব বার করে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা ডাব-মুরগির সুস্বাদু রেসিপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *