তিস্তা পারের মানুষের চোখে নেই ঘুম, নদী গর্ভ থেকে উঠে এল ৪ সেনা সহ ১৮ দেহ

সিকিমের মেঘভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান। বুধবার ভোরের দিকে শুরু হওয়া এই বন্যায় সিকিম ও কালিম্পং জেলার বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৪ ঘণ্টা পরেও তিস্তার জলস্তর কমছে না।

জলপাইগুড়ির তিস্তার চর ও ময়নাগুড়ি থানা এলাকায় ভেসে উঠেছে ১৮টি মৃতদেহ। এর মধ্যে চার জন সেনা জওয়ানও রয়েছে। বাকি ১৪ জন সাধারণ মানুষ। মৃতদেহগুলিকে উদ্ধারের পর জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে আসা হয়েছে।

কালিম্পং জেলার তিস্তা বাজার, মল্লি ও মংপো এলাকায় এখনও রাতের ঘুম নেই। তিস্তার জল কমলেও দুই পাড় ক্রমশ ভাঙছে। তাতেই একের পর এক বাড়ি তিস্তা গর্ভে তলিয়ে যাচ্ছে

তিস্তা বাজার এলাকায় প্রায় ১৪টি বাড়ি, প্রচুর দোকান ও বাসিন্দাদের গাড়ি ভেসে গেছে। তিস্তার জলোচ্ছ্বাসের কারণে জাতীয় সড়কে ফাটল ধরছে। তিস্তা বাজারে একের পর দোকান ভেঙে তলিয়ে যাচ্ছে তিস্তায়।

তিস্তা বাজারের বাসিন্দা আশিস থাপার বাড়ি তিস্তার গ্রাসে হারিয়ে গেছে। তার গাড়িও তিস্তায় তলিয়ে গেছে। মল্লিতে বাড়িগুলি ক্রমশ তিস্তা গর্ভে তলিয়ে যাচ্ছে। বাসিন্দারা ঘর ছেড়ে নিরাপদ জায়গায় সরে যাচ্ছেন।

সিকিমের মেঘভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বানের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *