OMG! বিয়েতে নবদম্পতির নাচানাচি, হঠাৎ গায়ে এসে পড়ল আগুনের গোলা! দেখুন ভিডিয়ো

ইরাকের উত্তরাঞ্চলে একটি বিয়েবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

গত মঙ্গলবার উত্তর ইরাকের কারাকোশ (আল -হামদানিয়া নামেও পরিচিত) গ্রামের একটি বিয়েবাড়িতে এই ঘটনা ঘটে। খৃষ্টানদের এই বিয়ের আসরে হঠাৎ করে আগুন লেগে যায়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিয়ের আসরে নবদম্পতি সহ অন্যান্যরা নাচ করার সময় হঠাৎ আগুন লাগে। নিমেষে আগুন গ্রাস করেছিল পুরো হল ঘরটিকে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে যে, বিয়ে উপলক্ষ্যে আতসবাজি ফাটানোর সময় আগুন লেগে থাকতে পারে।

স্থানীয় প্রশাসন ধার্য পদার্থ দিয়ে কেন গেট তৈরির অনুমতি দিয়েছিল, তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।

ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল সুদানি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি স্থানীয় প্রশাসনকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আগুনে জখমদের ত্রাণ সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *