Gold: পুজোর আগে টানা ৬দিন সস্তা হল সোনা, জেনেনিন আজ কততে বিকোচ্ছে হলুদ ধাতু?

২৬ সেপ্টেম্বর থেকে সোনার দাম কমতে শুরু করে। রবিবারও সোনার দাম কমেছে। ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে ৫৫৩০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ৪৫০ টাকা।
২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম প্রতি গ্রামে ৫৭৯০ টাকা। প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম ৫৭৯০০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ৪৫০ টাকা।
রুপোর দামও কমেছে। আজ কলকাতায় প্রতি কেজি রুপোর বাট বিকোচ্ছে ৭০১৫০ টাকায়। গতকালের তুলনায় দাম কমেছে ১,৬৫০ টাকা।
রিপোর্ট অনুযায়ী, গত ২৬ ও ২৭ তারিখ ১০০ টাকা করে দাম কমেছিল ২২ ক্যারেট হলমার্ক সোনার। এরপর গত ২৮ তারিখ গয়নার সোনার দাম কমেছিল আরও ৩৫০ টাকা। এর আগে গতকাল ও গত পরশু কমেছিল সোনার দাম।
সোনার দাম কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে আনন্দের দেখা মিলেছে।
জিএসটি এবং টিসিএস বাদে কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে ৫৫৩০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম আজ ৫৫৩০০ টাকা। গতকালকের তুলনায় আজ ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে ৪৫০ টাকা।
২৪ ক্যারেট পাকা সোনার দাম প্রতি গ্রামে ৫৭৯০ টাকা
জিএসটি এবং টিসিএস বাদে কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার দাম প্রতি গ্রামে ৫৭৯০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আজ ৫৭৯০০ টাকা। গতকালকের তুলনায় আজ পাকা সোনার দাম কমেছে ৪৫০ টাকা।
রুপোর দামও কমেছে
এদিকে আজ কলকাতায় প্রতি কেজি রুপোর বাট বিকোচ্ছে ৭০১৫০ টাকায়। এদিকে প্রতি কেজি খুচরো রুপো বিকোচ্ছে ৭০২৫০ টাকায়। গতকালকের তুলনায় আজ রুপোর দাম কমেছে ১,৬৫০ টাকা।