মর্মান্তিক! মাটির ঘর ধসে ভাই-বোনের মৃত্যু, আহত ৩ জন, শোকে গোটা পরিবার

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রচণ্ড বৃষ্টিতে মাটির ঘর ধসে রাফিন ও মিশু নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাফিন (১২) ও মিশু (১০) উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মন্নাফ মিয়ার সন্তান। এ ঘটনায় মৃতদের বাবা মন্নাফ (৪৫), মা রোকসানা (৩০) ও বোন ইশু (১০) আহত হয়েছে। এদের মধ্যে ইশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, মন্নাফ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। স্ত্রী ও তিন সন্তান নিয়ে মাটির ঘরে থাকতেন। গেল রাতে সবাই একসঙ্গে ঐ মাটির ঘরে ঘুমিয়ে পড়েন। ভোররাতে প্রচণ্ড বৃষ্টি হলে তাদের ঘরটি ধসে পড়ে। এতে তারা পাঁচজনই মাটির নিচে চাপা পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাফিন ও মিশুকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের মধ্যে ইশুকে আশঙ্কাজক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।