অক্টোবরে দেখা যাবে দুটি গ্রহণ, অন্ধকারেও আলোর হদিশ পাবে ৩ রাশি, হবে অর্থ ও যশ বৃদ্ধি

জ্যোতিষ শাস্ত্রে গ্রহণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অক্টোবর মাসেই বছরের শেষ দুটি গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৪ অক্টোবর বছরের শেষ সূর্য গ্রহণ এবং ২৮ অক্টোবর চন্দ্র গ্রহণ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথিতে সূর্য গ্রহণ এবং পূর্ণিমা তিথিতে চন্দ্র গ্রহণ অনুষ্ঠিত হবে। একই মাসে এই দুই গ্রহণের ফলে সমস্ত রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়বে।
জ্যোতিষ অনুযায়ী অক্টোবর মাসের সূর্য ও চন্দ্র গ্রহণ তিন রাশির জন্য শুভ। সেই রাশিগুলি হল মিথুন, সিংহ এবং তুলা।
মিথুন রাশি:
এই রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। একাগ্রতা বাড়বে এবং কেরিয়ারে উন্নতি করতে পারবেন। মনে সন্তুষ্টি থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে জাতকরা, তাঁরাও সফল হবেন। ধন-ধান্যে বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করবেন। পরিশ্রমের জোরে পদোন্নতি সম্ভব। বড় দায়িত্ব পেতে পারেন। লগ্নি করাও লাভজনক।
সিংহ রাশি:
দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্ত কাজ পুনরায় শুরু করতে পারবেন। পরিবারের প্রতি দায়িত্ব বাড়তে পারে। প্রেম জীবন ও দাম্পত্য জীবনেও আনন্দ থাকবে। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। ধন লাভের প্রবল সম্ভাবনা। ঋণ মুক্তির পাশাপাশি আর্থিক পরিস্থিতি মজবুত হতে পারে।
তুলা রাশি:
সমাজে মান-সম্মান বাড়বে। আত্মবিশ্বাস বাড়তে পারে। সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। সকলে আপনার কাজের প্রশংসা করতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময় ভালো। বড় চুক্তি হাতে আসতে পারে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন।
অক্টোবর মাসের গ্রহণ মিথুন, সিংহ এবং তুলা রাশির জাতকদের জন্য শুভ। এই সময়ে এই রাশির জাতকরা তাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারেন।