লটারি জয়: ৩০ বছর মাসে পাবেন ১৪ লাখ করে , পুরুস্কার পেয়ে খুশি মহিলা

ইংল্যান্ডের ডোরিস স্ট্যানব্রিজ নামের ৭০ বছর বয়সী এক নারী সম্প্রতি লটারির টিকিট কেটে বিজয়ী হয়েছেন। আগামী ৩০ বছর প্রতি মাসে ১০ হাজার পাউন্ড করে পাবেন তিনি, বাংলাদেশি টাকায় যা ১৩ লাখ ৬৯ হাজার ৮৮৯ টাকার সমান।
ডোরিস জানান, গত ৩ আগস্ট লটারি জেতার পর এখন তিনি ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকার আগ্রহ পাচ্ছেন। এবার ৭০তম জন্মদিন পালনের দিন এক হাজার পাউন্ডে লটারির টিকিটটি কিনেছিলেন তিনি।

ডোরিস জানান, তিন মেয়ের সঙ্গে বাড়িতেই ছিলেন। টিকিটটা কাটার সপ্তাহখানেকের মধ্যেই ন্যাশনাল লটারি কর্তৃপক্ষের মেইল পান। এরপর অ্যাপে ঢুকে নিশ্চিত হন, তিনিই লটারি জিতেছেন। ই-মেইলে তাঁকে বলা হয়, ‘অভিনন্দন, আপনি ৩০ বছরের জন্য প্রতি মাসে ১০ হাজার পাউন্ড জিতেছেন’!

বিষয়টি প্রথমে বিশ্বাসই করতে পারেননি ডোরিস।

বিষয়টি তার স্বামীকে জানানোর পর নিশ্চিত হয়ে তারা উল্লাসে ফেটে পড়েন। পরের দিন সকালে দ্য ন্যাশনাল লটারি কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত করে।

ন্যাশনাল লটারি কর্তৃপক্ষকে ডোরিস বলেন, ‘আমি যখন লটারি জেতার বিষয়টা ভাবি এবং আরো ৩০ বছর ধরে প্রতি মাসে সেই টাকা পাব মনে হয়, তখন একটু অদ্ভুত অনুভূতি হয়। লটারি জেতার বিষয়টি আমাকে ১০০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার অনুপ্রেরণা দিচ্ছে’।

সূত্র: এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *