BigNews: পার্থ-অর্পিতাও পাত্তা পাবেনা! ফের ৪১৭ কোটি টাকার সম্পদ উদ্ধার বাংলায়

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) কলকাতায় এক অনলাইন বেটিং সংস্থার দফতর থেকে ৪১৭ কোটি টাকা উদ্ধার করেছে। এই ঘটনাটি কলকাতায় অনুষ্ঠিত নিয়োগ দুর্নীতির তদন্তে উদ্ধার হওয়া টাকার চেয়েও বেশি।
জানা গেছে, “মহাদেব অ্যাপ” নামক এই সংস্থার সদর দপ্তর দুবাইয়ে। তারা সেখান থেকে বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্টে টাকা পাচার করত। এই তদন্তে গিয়ে হাওয়ালা যোগের তথ্য সামনে এসেছে।
দুবাইয়ে বসেই এই সংস্থা প্রতারণার গোটা জাল বিছানো হত বলে খবর। কলকাতা, মুম্বই, ভোপালে একযোগে তল্লাশি চালিয়ে ইডি এই তদন্ত করছে।
এই সংস্থার আবার ফ্রাঞ্চাইজি ছিল। তাদের আবার কমিশনের ভিত্তিতে রাখা হয়েছিল। সেই ফ্রাঞ্চাইজিগুলিই মূলত মেট্রো শহরগুলিতে জাল বিস্তার করত। মোটা অঙ্কের টাকা প্রলোভন দেখিয়ে তারাই নিঃস্ব করত অ্যাপ ব্যবহারকারীদের।
কয়েক মাস আগে গার্ডেনরিচের এক ব্যবসায়ীর বাড়ির খাটের নিচ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। ওই ব্যবসায়ী আমির খানকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছিল। তিনি গেমিং অ্যাপের মাধ্যমে ঠিক এইভাবেই জালিয়াতি করতেন। এই দুই সংস্থার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।