OTT অ্যাপেও টাকা খোয়ানোর ঝুঁকি! ২ লাখ ৫৪ হাজার টাকা খোয়ালেন কাটোয়ার ব্যবসায়ী

কাটোয়ার এক ব্যবসায়ী OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন বন্ধ করতে গিয়ে প্রতারিত হয়ে লক্ষাধিক টাকা হারিয়েছেন।

কাটোয়ার মাধবিতলার প্রসেনজিত দত্ত নামে ওই ব্যবসায়ী কয়েক মাস আগে একটি নামী OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নেন। প্রতিমাসে অটোমেটিক তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের জন্য ১৪৯ টাকা কেটে নেওয়া হতো।

মঙ্গলবার দুপুরে তিনি দেখতে পান, আবারও তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৪৯ টাকা কেটে নেওয়া হয়েছে। সাবস্ক্রিপশন রিনিউ বন্ধ করতে তিনি OTT প্ল্যাটফর্মের হেল্পডেস্ক নাম্বার সার্চ করেন। সেখান থেকে একটি নম্বরে ফোন করেন।

ওই নম্বর থেকে তাকে একটি WhatsApp লিঙ্ক পাঠানো হয়। লিঙ্কে ক্লিক করার পর তার ফোনে কিছু জিনিস অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। তাকে ১ টাকা পাঠাতে বলা হয়। ১ টাকা পাঠানোর পর তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চারদফায় মোট ২ লাখ ৫৪ হাজার ৬৪ টাকা কেটে নেওয়া হয়।

প্রসেনজিত দত্ত কাটোয়া থানায় এবং বর্ধমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “এই ঘটনার পর আমার মনটা খুব খারাপ। আমার মতো আর কেউ যাতে প্রতারিত না হয়, সেটাই চাই।”

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন বন্ধ করার জন্য কখনোই অচেনা নম্বরে ফোন করা উচিত নয়। এক্ষেত্রে, OTT প্ল্যাটফর্মের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করা উচিত।

তারা আরও বলছেন, কোনো লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। যদি লিঙ্কটি ভুয়া হয়, তাহলে তা আপনার ডিভাইসে ভাইরাস বা ম্যালওয়্যার ইনস্টল করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *