“১৬ টি ফাইল ডাউনলোড কান্ড নিয়ে হয়রান করছে পুলিশ”,- হাইকোর্টের দ্বারস্থ হলো ED

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে। ইডির অভিযোগ, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কম্পিউটারে তল্লাশি চালানোর সময় ডাউনলোড করা ১৬টি ফাইল নিয়ে কলকাতা পুলিশ তাদের আধিকারিকদের বারবার জেনারেল ডাইরির ভিত্তিতে ডেকে পাঠাচ্ছে।

ইডির দাবি, এই ১৬টি ফাইল তদন্তের কোথাও ব্যবহার করা হবে না বলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি। তারপরেও কলকাতা পুলিশের হয়রানি বন্ধ হচ্ছে না।

আজ সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হবে। ইডি আদালতে আবেদন করবে যেন কলকাতা পুলিশকে তাদের আধিকারিকদের ডেকে পাঠানো বন্ধ করা হয়।

লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ১৬টি ফাইল কী ছিল?

ইডির দাবি, লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল ছিল কলকাতার সমস্ত হস্টেলের তালিকা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হস্টেল সংক্রান্ত তথ্যও ছিল। জানা যায়, ওই হস্টেলগুলি ঠিকানা হাওড়া-সহ কলকাতা ও শহরতলির একাধিক জায়গার।

গতকাল ইডি দফতর থেকে বেরনোর পর লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে মুখ খুলতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তিনি এক প্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘মিডিয়া এমনভাবে হাওয়া তুলেছে, যেন এসএসসি নিয়োগ দুর্নীতির সমস্ত টাকা লিপস অ্যান্ড বাউন্ডসে ঢুকেছে। কিন্তু লিপস অ্যান্ড বাউন্ডসে ১০ পয়সা ঢুকেছে সেটা প্রমাণ করে দেখান!’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের জবাবে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্তৃপক্ষ বলেছে, তারা আদালতের দ্বারস্থ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *