পোস্ট অফিসে মাত্র 115 মাসেই ডবল হবে এবার আপনার টাকা, জেনেনিন লাভজনক স্কিম সম্পর্কে!

বর্তমানে বিনিয়োগের বিভিন্ন বিকল্প রয়েছে। তবে, সুরক্ষিত বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিস বা ব্যাঙ্কের জুড়ি মেলা ভার। পোস্ট অফিসের স্কিমগুলোতে অনেক সময় ব্যাঙ্কের থেকেও বেশি রিটার্ন পাওয়া যায়।
পোস্ট অফিসের একটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্প হল কিষাণ বিকাশ পত্র। এই প্রকল্পে মাত্র 115 মাসে টাকা দ্বিগুণ হয়ে যায়। এই প্রকল্পে করা বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ হিসেবেই বিবেচিত হয়।
এই প্রকল্পে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা। তবে, সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই। এর অর্থ হল আপনার বিনিয়োগ যত বেশি হবে, লাভ তত বেশি হবে। এই প্রকল্পে সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে শুরু করে যৌথ অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
বর্তমানে এই প্রকল্পে সুদের হার ৭.৫ শতাংশ। অর্থাৎ, ১০০০ টাকা বিনিয়োগ করলে বছরে ৭৫ টাকা সুদ পাওয়া যাবে। মেয়াদ শেষ হলে, আপনি আপনার বিনিয়োগের সম্পূর্ণ পরিমাণ এবং সুদ পাবেন।
কিষাণ বিকাশ পত্র একটি সুরক্ষিত এবং লাভজনক বিনিয়োগ প্রকল্প। যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি ভালো বিকল্প খুঁজছেন, তাহলে এই প্রকল্পটি আপনার জন্য উপযুক্ত।