Jawan: বক্স অফিসে কোটি কোটি টাকা আয়, OTT তে কত টাকায় বিক্রি জওয়ানের স্বত্ব?

বলিউড বাদশাহ শাহরুখ ঝড়ে রেকর্ড গড়েই চলেছে ‘জওয়ান’। এর মাঝেই নতুন খবর, ‘জওয়ান’ কিনে নিয়েছে নেটফ্লিক্স।

ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানাচ্ছে, নেটফ্লিক্স ২৫০ কোটি টাকাতে সিনেমাটির ওটিটি রাইটস কিনেছে; সিনেমা হলে মুক্তির ৪০ থেকে ৬৫ দিনের মধ্যে সিনেমাটি মুক্তি দেবে প্রতিষ্ঠানটি। যদিও এখনও মুক্তির তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি।

৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই সিনেমা দিয়ে নিজেকে ছাপিয়ে গিয়ে হিন্দি সিনেমায় ইতিহাস গড়েছেন কিং খান। বিশ্বব্যাপী একযোগে বিশ্বের ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সিনেমাটি নির্মিত হয়েছে ৩০০ কোটি টাকা বাজেটে। এটি শাহরুখের ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

সিনেমাটিতেঅস্ত্র ব্যবসায়ী ভিলেন কালীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গিয়েছে নয়নতারাকে। দীপিকা পাড়ুকোন ক্যামিও করেছেন।

রাজনৈতিক বার্তা দেওয়া ‘জওয়ান’ সমাজের ভুল সংশোধনের জন্য মাথা তোলা একজন ব্যক্তির গল্প। সিনেমা সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো বিষয়গুলিকে নিয়ে প্রশ্ন তোলে। যা মনে ধরেছে আমজনতার একাংশের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *