সাবধান! করোনার মতোই হু হু করে ছড়াচ্ছে নিপা ভাইরাস! কেরালায় পৌঁছলো কেন্দ্রের এক্সপার্ট টিম

কেরালায় নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোঝিকোড়ে অজানা জ্বরে আক্রান্ত হয়ে গত ১১ সেপ্টেম্বর এবং ৩০ অগাস্ট দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে।

মৃত ব্যক্তিদের মধ্যে একজনের আত্মপক্ষের একজনের শরীরেও নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে। গত অগাস্ট মাসে মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়নি। কিন্তু, দ্বিতীয় মৃত ব্যক্তির নমুনা পজিটিভ হওয়ায় প্রথমটির নমুনাও পজিটিভ বলে ধরে নেওয়া হচ্ছে।

নিপা ভাইরাসে কেরালায় দুই ব্যক্তির মৃত্যুর পর স্বাস্থ্য মন্ত্রক নড়েচড়ে বসেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দলকে কেরালায় পাঠানো হয়েছে। স্থানীয় স্বাস্থ্যকর্মীদের তাদের এলাকায় কড়া নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য মন্ত্রক কোঝিকোড় মেডিক্যাল কলেজে নিপা ভাইরাস সংক্রান্ত একটি বিশেষ পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছে।

রাজ্য সরকারের তরফেও নিপা সতর্কতা জারি করা হয়েছে কোঝিকোড়ে। পুরো পরিস্থিতির উপর নজরদারি চলানো হচ্ছে বলে জানিয়েছে কেরালার স্বাস্থ্য দফতর। সেই সঙ্গে বর্তমানে যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সংস্পর্শে এসেছে এমন মানুষদের খুঁজে বের করার জন্য চলছে তল্লাশি। জ্বর হলেই সকলকে নিপা টেস্ট করার জন্য রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

কোঝিকোড়ে নিপা ভাইরাসের আতঙ্ক এই প্রথম নয়। ২০১৮ এবং ২০২১ সালেও আতঙ্ক ছড়িয়েছিল। প্রথমবার মোট ২৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারমধ্যে মৃত্যু হয়েছিল ১৮ জনের। এবার নতুন করে আতঙ্ক ছড়াল।

নিপা ভাইরাসের উপসর্গ কী? এই ভাইরাসে আক্রান্তে হলে, জ্বর, সর্দি-কাশি থেকে শুরু করে মাথাব্যথা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গগুলি দেখা যায়। সেই সঙ্গে থাকে বমিবমি ভাব। খিঁচুনির মতো উপসর্গ দেখা দিলে আক্রান্ত কোমায় চলে যেতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মূলত বাদুড় থেকে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়ায়। পরবর্তীকালে অন্যান্য পশু এবং মানুষের শরীরে ছড়িয়ে থাকে। অনেক সময় শূকর থেকেও নিপা ভাইরাস ছড়াতে পারে বলে ভাইরাস বিশেষজ্ঞরা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *