সুখবর! বাজারে সস্তা বিকোচ্ছে টমেটো, আলু, সবজির দামে স্বস্তি ক্রেতাদের, দেখেনিন মূল্য তালিকা

বেশ কয়েক মাস পরে সেপ্টেম্বর মাসে সবজি বাজারে স্বস্তি ফিরেছে। সবজির দাম আহামরি সস্তা না হলেও, যা দাম রয়েছে তা আমজনতার নাগালের মধ্যে। সব সবজিই মিলছে ৪০-৫০ টাকা কেজির মধ্যে। সর্বোপরি আলুর দামও কমেছে। টমেটোর দামও কিছুটা কমেছে।
বাজারে মিলছে যে সবজি
এদিন বাজারে ঢ্যাঁড়শ, কুমড়ো, কুঁদরি, পটল, পেঁপে, চালকুমড়োর মতো সবজি মিলছে। উচ্ছে বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। ঢ্যাঁড়শ, পটলের প্রতি কেজিতে দাম রয়েছে ৪০ টাকা। কুমড়োর কেজি রয়েছে ৩০-৩৫ টাকা। বাজারে পেঁপের প্রতি কেজিতে দাম রয়েছে ২২-২৫ টাকা। এছাড়া কুঁদরি বিকোচ্ছে ২০ টাকা কেজি দরে।
আলুর দাম কমেছে
বাজারে এখনও তুলনামূলক সস্তা রয়েছে আলু। জ্যোতি আলু বিক্রি হচ্ছে ২২ টাকা কেজি দরে। হিমাঙ্গি আলুর দাম রয়েছে ২৫-২৬ টাকা কেজি, চন্দ্রমুখী আলুর প্রতি কেজিতে দাম রয়েছে ২৮-৩০ টাকা।
টমেটোর দাম কমেছে
বাজারে কাঁচালঙ্কার দাম গত কয়েকদিনে আগের পর্যায়ে ফিরে এসেছে। মাস দুই আগে যে কাঁচালঙ্কা ৩০ টাকা প্রতি ১০০ গ্রাম হিসেবে বিক্রি হচ্ছিল, সেই দাম নেমে এসেছে ১০ টাকা প্রতি ১০০ গ্রামে।
মাছের বাজারে দাম
বুধবারের বাজারে মাছ রয়েছে যথেষ্ট। তবে দাম কিন্তু কম নেই। বাজারে পমফ্রেট, রুই, কাতলা, ভোলা, তেলাপিয়া, পাবদা, লোটে, ইলিশের মতো মাছ মিলছে। এছাড়া, বাটা, কই মাছও রয়েছে কিছু বাজারে। তবে বেশিরভাগ বাজারেই মিলছে পমফ্রেট, রুই, কাতলা, ভোলা, তেলাপিয়ার মতো মাছ।
মাছের দাম
এদিন পমফ্রেটের প্রতি কেজিতে দাম রয়েছে ৪০০ টাকা। পাবদা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩০০ টাকা থেকে শুরু। রুই মাছের কেজি প্রতি দাম রয়েছে ২২০-২২৫ টাকা। কাতলা মাছের কেজি হিসেবে দাম রয়েছে ৩৫০ টাকার আশেপাশে। চড়া দাম ভোলা মাছেরও। বাজারে প্রতি কেজি ভোলা মাছ রয়েছে ৩০০ টাকা। কম দামে কিনতে পারেন তেলাপিয়া ও বাটা মাছ। ১৫০-২০০ টাকা কেজি দরে তেলাপিয়া ও বাটা মাছ কেনা যেতে পারে। লোটে মাছেরও প্রতি কেজিতে দাম রয়েছে ১০০ টাকার কাছাকাছি।
মাংসের দাম
বাজারে কিন্তু ফের অনেকটা চড়া দামেই বিক্রি হচ্ছে চিকেন, মাটন। চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ২২০-২৩০ টাকা। গোটা মুরগির কেজি রয়েছে ১৫৫ টাকার আশেপাশে। অন্যদিকে ৭৫০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মাটন।