Petrol -Diesel: একাধিক রাজ্যে কমল জ্বালানি তেলের দাম! বাংলায় আজ সস্তা পেট্রল-ডিজেল?

ভারতের তেল সংস্থাগুলি পেট্রল ও ডিজেলের নতুন দাম ঘোষণা করেছে। দেশের একাধিক শহরে পেট্রল ও ডিজেলের দামে বড় পরিবর্তন এসেছে।
4টি মেট্রো শহরে পেট্রল ও ডিজেলের দামে কোনও বড় পরিবর্তন হয়নি। কলকাতায় আজ পেট্রল 106.03 টাকা এবং ডিজেল 92.76 টাকা। দিল্লিতে আজ পেট্রল 96.72 টাকা এবং ডিজেল 89.62 টাকা। মুম্বইতে আজ পেট্রল 106.31 টাকা এবং ডিজেল 94.27 টাকা। চেন্নাইতে আজ পেট্রল 102.86 টাকা এবং ডিজেল 94.46 টাকা।
তবে অন্যান্য শহরে পেট্রল ও ডিজেলের দামে ওঠানামা স্পষ্ট। লখনউয়ে আজ পেট্রল 96.57 টাকা এবং ডিজেল 89.76 টাকা। জয়পুরে আজ পেট্রল 108.48 টাকা এবং ডিজেল 93.72 টাকা। গুরুগ্রামে আজ পেট্রল 96.84 টাকা এবং ডিজেল 89.72 টাকা। চন্ডিগড়ে আজ পেট্রল 96.20 টাকা এবং ডিজেল 84.26 টাকা। নয়ডায় আজ পেট্রল 96.79 টাকা এবং ডিজেল 89.96 টাকা।
প্রতিদিন জ্বালানি তেলের দামে পরিবর্তন একাধিক কারণে ভালো পদক্ষেপ ছিল। এটি গ্রাহকদের দৈনিক জ্বালানি তেলের দামে পরিবর্তনকে কয়েক পয়সার পার্থক্য হিসাবে বহন করতে সাহায্য করে৷ প্রতি পাক্ষিকে পেট্রল ও ডিজেলের দাম পরিবর্তিত হলে, জ্বালানি তেলের দামে বড় পার্থক্য হয়। যা গ্রাহকদের উপর অনেক চাপের সৃষ্টি করে।
যে কোনও গ্রাহক চাইলে নিজের শহরের পেট্রল এবং ডিজেলের রেট জেনে নিতে পারে। ইন্ডিয়ান অয়েল-এর গ্রাহকরা এর জন্য 9224992249 নম্বরে এসএমএস করতে পারে। অপরদিকে, বিপিসিএল-এর গ্রাহকরা, 9223112222 নম্বরে এসএমএস পাঠাতে পারে।