পঞ্চায়েতে পরে রয়েছে কোটি কোটি টাকা, স্বচ্ছ গ্রাম তৈরিতে টাকা খরচে ঢিলেমি, সতর্ক করল নবান্ন!

পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় স্বচ্ছতা কর্মসূচির খরচ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চলতি আর্থিক বছরে এই কর্মসূচির জন্য জেলাগুলিকে মোট ১৬৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগস্ট মাসে সেই টার্গেট ছিল ৩৯৭ কোটি টাকা। কিন্তু আগস্ট মাস পর্যন্ত মাত্র ৫৯ কোটি টাকা খরচ করতে পেরেছে জেলাগুলি। এর ফলে বাকি ৩৩৯ কোটি টাকা এখনও খরচ হয়নি।

এই বিষয়ে সম্প্রতি নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে শীর্ষ কর্মকর্তারা জেলাগুলিকে টাকা খরচের ব্যাপারে সতর্ক করে দেন। তারা বলেন, টাকা খরচের ক্ষেত্রে কোনো ধরনের ঢিলেমি দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে জেলাগুলিকে জানানো হয়, বাড়ি বাড়ি শৌচালয় নির্মাণের ক্ষেত্রেও অনেক পিছিয়ে রয়েছে। রাজ্যে এখনও ১ লক্ষ ২১ হাজারের বেশি শৌচালয় নির্মাণ বাকি রয়েছে। এর মধ্যে বীরভূমে ৫৬ হাজারের বেশি এবং মুর্শিদাবাদে ২৩ হাজারের বেশি শৌচালয় নির্মাণ বাকি রয়েছে।

বৈঠকে আলোচনায় উঠে আসে যে, অনেক বাড়িতে শৌচালয় তৈরির জন্য পর্যাপ্ত জায়গা নেই। তবুও আধিকারিকরা শৌচালয় নির্মাণের চেষ্টা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *