OMG! দড়ি নয়, দাড়ি দিয়ে গাড়ি টেনে বিশ্ব রেকর্ড, দেখে অবাক সকলে

নানানভাবে মানুষ তাদের শক্তির প্রমাণ দিয়ে জয় করছেন বিশ্ব রেকর্ডের খেতাব। আর এরই ধারাবাহিকতায় ভারতের কপিল গেহলট দাড়ি দিয়ে সবচেয়ে ভারী গাড়ি টেনে নেওয়ার রেকর্ড তৈরি করেন।

একটি ২ হাজার ২০৫ কেজি (৪ হাজার ৮৬১.১৯৩ পাউন্ড) ওজনের একটি গাড়ি তিনি শুধু তার দাড়ি দিয়েই টেনে নিয়ে যান ২২৬ ফুট ৩ ইঞ্চি (৬৮ মিটার)। ২০১২ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাকে দাড়ি দিয়ে সবচেয়ে ভারী বস্তু টেনে নেওয়ার জন্য রেকর্ডের তালিকাভুক্ত করেন।

তবে শুধু কপিল নন, এই তালিকায় তার আগে নাম ওঠান স্পেনের ইসমায়েল রিভাস ফ্যালকনের। ২০০১ সালে তিনি রেকর্ডটি করেন। মাদ্রিদে একটি টিভি শো এল শো দে লস রেকর্ডসের সেটে দাড়ি দিয়ে সবচেয়ে ভারী ট্রাক টেনে নিয়ে রেকর্ড তৈরি করেছিলেন।

ইসমাইল ২ হাজার ৭৫৩ কেজি (৬ হাজার ৬৯ পাউন্ড) ওজনের একটি ট্রাককে ১০ মিটার (৩২.৮ ফুট) দূরত্বে টেনে নিয়ে গিয়েছিল। এজন্য শুধু তার চিবুকের দাড়িগুলোই ব্যবহার করেছেন তিনি।

২০১৩ সালে ইস্তাম্বুলের আন্তানাস কনট্রিমাস দাড়ি দিয়ে সবচেয়ে ভারী ওজন উত্তোলন করে রেকর্ড অর্জন করেন। তার দাড়িতে তিনি ৬৩.৮০ কেজি (১৪০ পাউন্ড)-এর একজন প্রাপ্তবয়স্ক নারীকে ঝুলিয়ে রেখেছিলেন।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *