৫০-এই থেমে গেল জীবন! উত্তম কুমারের মৃত্যুর দিন ঠিক কী কী ঘটেছিল, ফাঁস হল অজানা তথ্য

বাঙালির চিরকালের ম্যাটিনি আইডল মহানায়ক উত্তমকুমারের মৃত্যুর দিনটি ছিল ১৯৮০ সালের ২৪ জুলাই। মাত্র ৫৩ বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুর আগের দিনটি তার জন্য ছিল খুবই কষ্টকর। তিনি সেই দিন সকাল থেকেই অসুস্থ ছিলেন। পাশাপাশি তার মানসিক অবস্থাও ভালো ছিল না।

সেদিন সকালে উত্তমকুমারের প্রিয় টেপ রেকর্ডার চুরি হয়ে যায়। এই রেকর্ডারটি এতটাই প্রিয় ছিল উত্তমের যে প্রিয়জন হারানোর চেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন তিনি। মন খারাপ নিয়ে তিনি শুটিং ফ্লোরে হাজির হন। সারাদিন মন খারাপ নিয়ে শুটিং করেন তিনি। তবে এটাই যে জীবনের শেষ শুটিং তা টেরও পাননি উত্তম। জীবনের শেষ সংলাপ, ‘আমিও দেখে নেবো আমার নাম গগন সেন’-এটা বলতে বলতেই সেটে অসুস্থ হয়ে পড়েন।

বিকেলে বাড়ি এসে বিশ্রাম না নিয়ে বন্ধু দেবেশ ঘোষের কথা রাখতে তার বাড়িতে হাজির হন উত্তম। হাসি-ঠাট্টায় মেতে ওঠেন তিনি। কিন্তু সবশেষে যখন মাঝরাতে বাড়ি ফেরেন, তখনই ফের অসুস্থ হয়ে পড়েন। এরপরেই একেবারে বিছানায়।

শেষ পর্যন্ত উত্তম কুমারকে দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ২৪ জুলাই চিরঘুমে চলে যান উত্তম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *