আতঙ্ক নিয়েই কাজে সেনকোর কর্মীরা, জেনেনিন মোট কত গয়না-টাকা লুঠ হয়েছিল ?

নদিয়ার রাণাঘাটের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দোকানে মঙ্গলবার দুপুরে ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টাও এখনও কাটেনি। আতঙ্ক এবং ভবিষ্যত নিয়ে আশঙ্কার মধ্যেই কাজে যোগ দিয়েছেন দোকানের কর্মীরা।

ডাকাতির পর দোকানের অবস্থা দেখে কর্মীরা হতবাক হয়ে পড়েছেন। হাতের সামনে থাকা সমস্ত গয়না, টাকা নিয়ে চম্পট দিয়েছিল ডাকাতরা। সামনেই উৎসব তার আগে এভাবে স্টক লুঠ হয়ে যাওয়ায় আগামীতে বোনাস, ইনসেনটিভ পাওয়ার আশাও দুরস্থ।

রাণাঘাটের চাবি ঘাটের শোরুমে হওয়া ডাকাতির ঘটনায় ধাওয়া করে চার ও রাতে এক দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ।

ডাকাতির পিছনে কারা?

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় বিহারের এক গ্যাংয়ের পরিকল্পনা রয়েছে। ধৃত পাঁচের মধ্যে রয়েছেন দুই জন বিহারের বাসিন্দা। রাতে ধৃত যুবক আবার স্থানীয় বাসিন্দা।

রাণাঘাটের শোরুমের ফ্র্যাঞ্চাইজি কর্ণধার তন্ময় ধর জানান, সিসিটিভি ফুটেজে যেটুকু দেখা যাচ্ছে, তাদের মধ্যে একজনের মুখ পরিচিত। তাঁকে আগেও তিনি কয়েকবার দোকানে আসতে দেখেছেন বলে দাবি। অনুমান, ডাকাতির গ্যাংয়ে স্থানীয় বাসিন্দাও আছেন। রেইকি করতে হয়তো তাকেই ব্যবহার করা হয়েছে।

কত টাকার গয়না ডাকাতি

রানাঘাট শোরুমের কর্ণধার জানিয়েছেন, দোকানে মোট ১৬ কেজি সোনার গয়না ছিল। যার বাজার মূল্য কোটি কোটি টাকা। তার মধ্যে আট কেজি সোনার গয়না ও কিছু হিরে ও অন্যান্য ধাতুর গয়না নিয়ে গিয়েছিল ডাকাতরা। এছাড়াও ক্যাশে থাকা নগদ সাাড়ে চার লাখ টাকাও লুঠ করে নিয়ে যায় তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *