বিশেষ: যেখানে কেজিতে বিক্রি হয় খেলনা-টি শার্ট-চাদর ও রান্নার জিনিসপত্র, জেনেনিন কোথায়?

ফলমূল, শাক-সবজিসহ বিভিন্ন কিছু কেজি দরে বিক্রির রীতি বহু পুরনো। তবে বিছানার চাদর, গায়ে দেওয়ার টিশার্ট ও রান্নাবান্নার জিনিসপত্রও যদি কেজিতে কেনা যায় তাহলে বিষয়টি কেমন হবে! এমন অদ্ভুত সুযোগই আছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দু্বাইয়ে। এই শহরে অনেক দোকান আছে যেখানে এসব জিনিসপত্র কেজি দরে বিক্রি করে। সংবাদমাধ্যম খালিজ টাইম বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

কেজিতে এসব জিনিসপত্র কেনার সুযোগটি অনেকের জন্য সুবিধার ও আনন্দেরও। ক্রেতারা চাইলে ২৫ দিরহাম (প্রায় ৮০০ টাকা) প্রতি কেজিতে পোশাক, বিছানার চাদর, রান্না ঘরের জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, বইসহ বিভিন্ন জিনিস কিনতে পারবেন।

এই সুবিধা কাজে লাগিয়ে ক্রেতারা তাদের ঝুড়ি বিভিন্ন জিসিনপত্র দিয়ে পূর্ণ করতে পারবেন। এরমধ্যে দামি থেকে কমদামি ও বিলাসী পণ্যও থাকতে পারে। তবে কেজি দরে কেনার সুযোগ থাকা এসব পণ্যের মধ্যে কিছু কিছু আবার ব্যবহৃত পণ্যও হতে পারে।

জানা গেছে, ছয়টি টিশার্টের ওজন এক কেজি হয়। মানে প্রতিটি টিশার্ট মাত্র ৪ দিরহামে কেনা যাবে। টিশার্টের পাশাপাশি জ্যাকেটও কেনার সুযোগ রয়েছে এভাবে। তবে জ্যাকেটের ওজন ভিন্ন ভিন্ন হতে পারে।

এছাড়া বাচ্চাদের খেলনার একেকটি ওজন ১০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম হতে পারে। এতে করে বাবা-মায়েরা সন্তানদের জন্য কমদামে খেলনা কিনতে পারবেন। অপরদিকে একটি বিছানার চাদরের ওজন হতে পারে ২ কেজি। ছোটগুলো এক কেজিও হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *