মুহূর্তেই ধসে পড়লো কলেজটি, রাজ্যজুড়ে রেড এলার্ট জারি করলো সরকার

ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কারণে ডন ডিফেন্স কলেজটি মুহূর্তেই ধসে পড়ে নদীর জলে ভেসে যায়। সোমবার এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা গেছে, বান্দাল নদীর পাড়েই কলেজটি স্থাপিত হয়েছিল। তবে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের কারণে কলেজটি ধসে পড়ে।

এদিকে উত্তরাখণ্ডের আবহাওয়া অফিস ভারী বৃষ্টিপাতের কারণে ছয় জেলায় রেড এলার্ট জারি করেছে। যার মধ্যে দেরাদুন এবং নায়নিটালও রয়েছে। পাহাড়ি এই অঞ্চলটিতে গত কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে। এতে এখন পর্যন্ত ৬০ জনের অধিক মৃত্যু হয়েছে। অন্যদিকে ১৭ জন নিখোঁজ রয়েছে।

ভারী বৃষ্টির কারণে এ প্রদেশের অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। এমনকি জাতীয় মহাসড়টিও। ভারী বৃষ্টির কারণে এ অঞ্চলের প্রায় ১ হাজার ১৬৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে কৃষি জমিও।

দেরাদুন এবং চম্পাবত কর্তৃপক্ষ ভয়াবহ বৃষ্টির কারণে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে। এছাড়া উত্তরাকণ্ডের সরকার জেলা ম্যাজিস্ট্রেটকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *