স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক, জানার পরই বোনকে গুলি করে হত্যা করলো দিদি

বোনের সঙ্গে স্বামীর সম্পর্কের কথা জানার পরই ছোট বোনকে গুলি করে হত্যা করেছে বড় বোন। এ ঘটনায় পুলিশ ৩০ বছর বয়সী ওই বোনকে গ্রেফতার করেছে।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরের তথ্যানুযায়ী, ভারতের দিল্লিতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ওই নারীর নাম সনু। বোনকে হত্যার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শাস্ত্রি পার্ক পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, স্বামীর সঙ্গে ছোট বোনের সম্পর্কের কথা জানার পরই বড় বোন ছোট বোনের মাথায় গুলি চালিয়ে হত্যা করে। ওই ছোট বোনের নাম সুমায়লা। ছোট বোন দিল্লির উত্তরাঞ্চলীয় এলাকা স্থানীয় শাস্ত্রি পার্কে মসজিদের পাশে বসবাস করতেন।
পুলিশের ডেপুটি কমিশনার জয় টার্কি বলেন, এর আগে ছোট বোন বড় বোনের বিরুদ্ধে বন্দুক দিয়ে গুলি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করেছিলেন।
তিনি আরো বলেন, এ অভিযোগের পরই সুমায়লাকে হত্যা করে তার বড় বোন। এ ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত করছে।