দমকলের ছাড়পত্র পেতেই খরচ প্রায় লাখ টাকা, নাজেহাল বাংলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের হাই স্কুলের ছাড়পত্র পুনর্নবীকরণের জন্য সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রতি বছর ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা জরিমানা দিতে হবে। এছাড়াও, ফায়ার সার্ভিস থেকে নন-অবজেকশন সার্টিফিকেট (NOC) নিতে হবে।

স্কুল কর্তৃপক্ষ অভিযোগ করেছেন যে, NOC পেতে তাদের অনেক কষ্ট করতে হচ্ছে। NOC পেতে প্রথমে স্কুলের অনুমোদিত সাইট প্ল্যান তৈরি করতে হবে। এই প্ল্যান তৈরি করতে খরচ হয় প্রায় ৩০ হাজার টাকা। এরপর দমকল বিভাগের অফিসারদের গাড়ি ভাড়া করে পরিদর্শন করবার জন্য নিয়ে আসতে হয়।

অভিযোগ, ফায়ার সার্ভিস আধিকারিকদের পরিদর্শন সহ এই গোটা ব্যবস্থাপনায় কয়েক লাখ টাকার কাছাকাছি খরচা হয়ে যাচ্ছে। এমনকি আধিকারিকদের গাড়ি ভাড়া করে নিয়ে না আসলে অনেকে আসতে চান না বলেও অভিযোগ। সেক্ষেত্রে এই ছাড়পত্র মিলতে সব মিলিয়ে কয়েক লাখ টাকা খরচ করতে হচ্ছে। পাশাপাশি, হয়রানির মুখে পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে।

অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস সংগঠনের দাবি, মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিভিন্ন সময় বিভিন্ন নথি দেওয়ার জন্য বলা হচ্ছে। যে কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাঁদের মতে, ডকুমেন্টস সহ সম্পূর্ণ গাইডলাইন বোর্ড প্রকাশ করুক। তাছাড়া সরকার পোষিত স্কুলের দায়ভার বিদ্যালয় কর্তৃপক্ষ নেবে কেন? পর্ষদ নিজেই নিয়োগকারি সংস্থা। রাজ্য সরকারের সম্পূর্ণ দায়িত্ব বলে দাবি তাঁদের।

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে Right to Education Act অনুযায়ী ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে। সর্বশিক্ষা মিশন যে কম্পোজিট গ্র্যান্ট ১ লাখ টাকা দেওয়া হতো, সেটাও কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কী করে ওই ব্যয়বহুল দমকলের ছাড়পত্র পাবে বিদ্যালয় কর্তৃপক্ষ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

স্কুল কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পর্ষদ আশা করছে যে, দ্রুত সমস্যার সমাধান হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *