Moon: চাঁদের হাসি আজ দেখা যাবে আকাশে, কখন দেখা মিলবে সুপারমুনের? জানুন সঠিক সময়

চাঁদকে নিয়ে মানুষের আগ্রহ, ভাবনার শেষ নেই। প্রাচীনকাল থেকেই চাঁদকে প্রেমের প্রতীক হিসেবে দেখা হয়। চাঁদের আলো যেন স্বপ্নপুরী হয়ে ওঠে এই পৃথিবী। প্রতিবার যেন জ্যোৎস্নার রঙে ভিজে যায় পৃথিবী। ঘুচে যায় সব অন্ধকার।
মঙ্গলবার চাঁদ আরও বড় ও উজ্জ্বল দেখাবে। স্বাভাবিকের তুলনায় চাঁদকে লাগবে প্রায় ১৬ শতাংশ বড়। মঙ্গলবাই দেখা মিলবে ‘সুপারমুন’-এর।
সুপারমুন হল একটি জ্যোতির্বিজ্ঞানের ঘটনা যেখানে চাঁদ তার কক্ষপথের সবচেয়ে কাছের অবস্থানে থাকে। এটি তখন পৃথিবীর সবচেয়ে কাছে থাকে এবং স্বাভাবিকের চেয়ে ১৪% বড় এবং ৩০% উজ্জ্বল দেখায়।
অগাস্ট মাসে দুটি সুপারমুন দেখা যাবে। প্রথমটি ১ অগাস্ট এবং দ্বিতীয়টি ৩০ অগাস্ট। ১ অগাস্টের সুপারমুন মার্কিন যুক্তরাষ্ট্রে দুপুর ২.৩০টার দিকে দেখা যাবে এবং ভারতে বুধবার মানে ২রা আগস্ট রাত ১২:০২টা থেকে। ৩০ অগাস্টের সুপারমুন ভারতে ৩১শে আগস্ট সকাল ৭.০৬-এ শীর্ষদশায় পৌঁছাবে।
এই সুপারমুনগুলিকে দেখতে চাইলে সন্ধ্যার আকাশে তাকাতে হবে। চাঁদ যদি মেঘমুক্ত থাকে তাহলে আপনি সুপারমুন দেখতে পাবেন।
সুপারমুনগুলি একটি অসাধারণ দৃশ্য। এগুলি দেখতে সবাইকে উৎসাহিত করা উচিত।