চাকরির খবর: ইন্টারভিউ পাশেই সরকারি চাকরি! বেতনমিলবে ₹97 হাজার, কোন পদে নিয়োগ?

পশ্চিমবঙ্গ রাজ্য বিদুৎ সরবরাহ সংস্থা (ডব্লিউবিএসইটিসিএল) দুটি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। পদ দুটি হল এবিএপি ডেভেলপার এবং স্যাপ বেসিস অ্যাডমিনিস্ট্রেটর।

যোগ্যতা:
এবিএপি ডেভেলপার পদের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্সে স্নাতক বা এমসিএ ডিগ্রি থাকতে হবে।
স্যাপ বেসিস অ্যাডমিনিস্ট্রেটর পদের জন্য প্রার্থীদের যেকোনো শাখার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমসিএ পাশ করতে হবে।
উভয় পদের জন্য প্রার্থীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন:

উভয় পদের জন্য মাসিক বেতন ৯৭,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া:

আবেদনকারীদের প্রথমে ডব্লিউবিএসইটিসিএল-এর ওয়েবসাইট www.wbsetcl.in থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিসহ পাঠাতে হবে জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড এ)-কে, ডাব্লিউবিএসইটিসিএল, বিদ্যুৎ ভবন, ৯ম তল, ডি ব্লক, সল্টলেক, কলকাতা ৭০০০৯১-এর ঠিকানায়।
আবেদন জানানোর শেষ তারিখ ৯ অগস্ট, ২০২৩, বিকাল ৫টা।
ইন্টারভিউ:

যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময় পরে জানানো হবে।

মেয়াদ:
চাকরি চুক্তির ভিত্তিতে হবে।
প্রাথমিকভাবে দুই বছরের জন্য পদগুলিতে নিয়োগ করা হলেও আগামী দিনে কাজের ভিত্তিতে এই মেয়াদ আরও বাড়তে পারে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন অথবা ডাউনলোড করা আবেদনপত্র পূরণ করে সরাসরি পাঠাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *