OMG! টিফিন সেরে ক্লাসরুমে ফিরে বোতলে মূত্র ও প্রেমপত্র পেল স্কুলছাত্রী

এক স্কুলছাত্রীর জলের বোতলে প্রস্রাব ভরে রেখেছে অন্য কয়েকজন ছাত্র। জানা গেছে, ওই ছাত্রী অন্য সম্প্রদায়ের। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে।

জানা গেছে, ছাত্ররা শুধু ওই ছাত্রীর জলের বোতলে প্রস্রাবই ভরে রাখেনি। তার ব্যাগে একটি প্রেমপত্রও রেখে গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষোভ করেছে। এ সময় পুলিশ বাধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রণ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সেখানে অনেক মানুষ জড়ো হয়েছে ও তাদের সবার হাতে লাঠি। এ সময় পুলিশ বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

অতিরিক্ত পুলিশ সুপার ঘনশ্যাম শর্মা জানান, মেয়েটি একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। গত শুক্রবার ক্লাসে ব্যাগ ও বোতল রেখে দুপুরের খাবারের জন্য বাড়িতে গিয়েছিল। স্কুলে ফিরে জল খাওয়ার সময় সে দুর্গন্ধ পায়। বুঝতে পারে বোতলে প্রস্রাব ঢোকানো হয়েছে।

পরে মেয়েটি অধ্যক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ করে। যদিও এ ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ নেননি। এতেই গ্রামবাসী ক্ষুব্ধ হয়। সোমবার যখন স্কুল খোলা হয় তখন তারা বিষয়টি থানায় ও অধ্যক্ষের কাছে অবহিত করে। এরপরও কোনো প্রতিকার না মেলায় অভিযুক্তদের এলাকায় ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মেয়েটি থানায় আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *