মণিপুরের সহিংসতা, শুভেন্দু-মমতার যুক্তি তর্ক নিয়ে আজ উত্তপ্ত হলো পশ্চিমবঙ্গের বিধানসভা

মণিপুরের সহিংসতা নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় সোমবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে তর্ক হয়।
মমতা ব্যানার্জি বলেন, মণিপুরের সহিংসতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে যেতে পারছেন না। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশে যেতে পারেন, উপহার নিতে পারেন, কিন্তু মণিপুরে যেতে পারেন না।
শুভেন্দু অধিকারী বলেন, মণিপুরের সহিংসতা মণিপুরের অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভায় মণিপুরের বিষয়ে আলোচনা করা উচিত নয়।
তর্কের একপর্যায়ে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গেও সহিংসতা ঘটছে। তিনি বলেন, মালদহ জেলায় সহিংসতা হয়েছে।
মমতা ব্যানার্জি বলেন, পশ্চিববঙ্গে সহিংসতা হয়, কিন্তু মণিপুরের মতো নয়। তিনি বলেন, মণিপুরের সহিংসতায় নিহতদের পরিবারের জন্য সরকার সাহায্য করবে।
তর্কের একপর্যায়ে বিধানসভায় হৈচৈ শুরু হয়। বিজেপির বিধায়করা বিধানসভার বাইরে বেরিয়ে যান। পরে ধ্বনি ভোটে নিন্দাপ্রস্তাব পাস করা হয়।
বিরোধী দলনেতা বলেন, বিধানসভায় ভোটাভুটি চেয়েছিলাম। কিন্তু স্পিকার আমাদের দাবি না মেনে ধ্বনি ভোটের সিদ্ধান্ত নেওয়ায় আমরা বিধানসভা থেকে বেরিয়ে এসেছি।