OMG! ব্যালটবাক্স উঠল জালে, মাছ ধরতে গিয়ে চক্ষু ছানাবড়া মৎস্যজীবীদের

শুক্রবার উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বাজারগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলুয়া বুথে মৎস্যজীবীদের জালে ব্যালট বাক্স উঠে এসেছে। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে এলাকায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, মৎস্যজীবীরা মাছ ধরার জন্য জাল ফেলেছেন। জাল তুলে দেখা যায়, তাতে একটি ব্যালট বাক্স আটকে আছে। বাক্সের গায়ে লেখা আছে কেডিআই-২৫।

ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, ব্যালট বাক্স ছিনতাই হওয়ার অভিযোগে নতুন করে ভোট হয়েছিল ওই বুথে। তবে সেটি ছিল ২২৫ নম্বর বুথ। আর এখানে ব্যালট বাক্সে ২৫ লেখা থাকায় ধন্দে পড়েছেন তাঁরাও।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাক্সটি বাজেয়াপ্ত করে পুলিশ।

মাস ঘুরতে চলল পঞ্চায়েত ভোট মিটেছে। কিন্তু এখনও বিভিন্ন জেলা থেকে মিলছে ব্যালট বাক্স উদ্ধারের খবর। এবার মৎস্যজীবীদের জালে উঠল ব্যালটবাক্স।

এই ঘটনায় এলাকাবাসীরা ক্ষুব্ধ। তারা বলছেন, ভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনকে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *