OnePlus 10T ফোনের জন্য OnePlus লঞ্চ করলো বিশেষ Glacier Mat কেস! ফোন গরম হতে দেবে না

OnePlus গত বুধবার, ৩ই আগস্ট ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন, নাম- OnePlus 10T-এর ওপর থেকে পর্দা সরিয়েছে। ব্র্যান্ডটি এদেশে OnePlus 10T-এর জন্য দুটি কেস এবং টেম্পারড গ্লাস লঞ্চ করেছে। তাই ভারতের বাজারে আসার আগেই জেনেনিন এই স্মার্টফোনটির আগাম কিছু তথ্য –

মোবাইলের নাম : OnePlus 10T

প্রসেসর : স্মার্টফোনটি Qualcomm লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 plus Jane 1 Flagship প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরা : সুন্দর সুন্দর ফটো তোলার জন্য 50 Megapixels প্রাইমারি সেন্সর, 16 Megapixels আল্ট্রাওয়াইড সেন্সর এবং 2 Megapixels ম্যাক্রো লেন্স উপস্থিত থাকবে।

ব্যাটারিও চার্জার : OnePlus 10T ফোনে 4,600 mAh ব্যাটারি দেওয়া হবে, যা 150 Watts ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।

অন্যান্য : OnePlus 10T স্মার্টফোনে 6.7 inches Full-HD + ডিসপ্লে থাকবে, যা 120 Hz রিফ্রেশ রেট অফার করবে।

বাজার মূল্য : ভারতীয় মূল্যে প্রায় 47,999 টাকা প্রাইজ ট্যাগের সাথে স্মার্টফোনটি লঞ্চ হবে।

OnePlus 10T 5G 3D টেম্পারড গ্লাস স্ক্রিন প্রটেক্টরটি “Edge-to-edge সুরক্ষা” প্রদান করতে একটি উন্নত CNC মেশিন ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটিতে 9H হার্ডনেস গ্লাস এবং একটি অ্যান্টি-স্ক্র্যাচ সারফেস রয়েছে। এছাড়াও, এতে একটি AF আবরণ রয়েছে, যা আঙুলের ছাপের ময়লা এবং তেল থেকে রক্ষা করে।rs