BigNews: অভিনেত্রীকে ধর্ষণ, গ্রেফতার হলেন STAR অভিনেতা

জনপ্রিয় মালায়ালম অভিনেতা ও প্রযোজক বিজয় বাবুকে সোমবার এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বিজয়বাবুর বিরুদ্ধে অভিযোগ করেছেন মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির এক অভিনেত্রী।

অভিযোগ কারিনীর দাবি কাজ পাওয়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেছেন বিজয়। জানাগেছে আগামী ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এমনকি বিজয়বাবুর বিরুদ্ধে অভিযোগকারিণীর নাম প্রকাশে আনার অভিযোগ করা হয়েছে।

প্রসঙ্গত, সীনে জগতে কাস্টিং কাউচ থেকে ধর্ষণের অভিযোগ প্রায়ই উঠে আসে। রুপোলি পর্দায় যতটা চকচকে দেখায় এই ইন্ডাস্ট্রি বাস্তবে ততটা অন্ধকার বলে মত পোষণ করেছে অনেকেই। আর তার প্রতিচ্ছবি প্রায়ই উঠে আসে খবরের শিরোনামে। আর সেই তালিকায় রয়েছে নামি থেকে অনামী অভিনেতা ও প্রযোজক থেকে পরিচালকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *