ল্যাপটপের স্ক্রিন-কিবোর্ডে টয়লেটের মতো জীবাণু! জেনেনিন সঠিক পরিষ্কার পদ্ধতি

আজকাল অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে এই ল্যাপটপ। পড়াশোনার জন্য হোক বা অফিসের কাজের সূত্রে অনেককেই ল্যাপটপ সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বের হতে হয়। ল্যাপটপ ব্যবহারে এটি অনেক বেশি নোংরা হয়ে যায়। অনেকেই নিয়মিত ল্যাপটপ পরিষ্কার করতে ভুলে যান।

জানেন কি, আপনার ল্যাপটপের স্ক্রিন এবং কিবোর্ডে টয়লেট সিটের সমান জীবাণু জমা হয়। এমনটাই জানাচ্ছেন গবেষকরা। তাদের মতে, মানুষের হাতের সব জীবাণু প্রতিদিন ল্যাপটপে যাচ্ছে। এই থেকেই শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই সঠিক সময়ে ল্যাপটপ পরিষ্কার করা প্রয়োজন। আপনার মনে হতেই পারে, ল্যাপটপ স্ক্রিন এবং কিবোর্ড পরিষ্কার করা খুব ঝমেলার কাজ।

জেনে নিন খুব সহজেই কীভাবে ল্যাপটপের স্ক্রিন-কিবোর্ড পরিষ্কার ও জীবাণু মুক্ত করতে পারবেন-

>> ল্যাপটপ পরিষ্কার করার আগে, একটি মাইক্রোফাইবার কাপড় জলে ভিজিয়ে নিন এবং তারপর প্রথমে ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করুন। চাইলে জলে খানিকটা লিকুইড সাবান নিয়ে নিতে পারেন। তবে কাপড়টি ভালোভাবে নিংড়ে নিতে হবে আগে।

>> স্ক্রিন পরিষ্কার করার সময় খুব বেশি চাপ দেবেন না। পুরো কাজটাই খুব সাবধানে আর ধৈর্য্য ধরে করুন। আপনার কম্পিউটারে সরাসরি জল দেবেন না। কোনো শক্ত কাপড় বা টিস্যু দিয়ে স্ক্রিন ঘষবেন না। এতে স্ক্রিনে দাগ পড়ে যেতে পারে।

>> ল্যাপটপ পরিষ্কার করতে আপনার কখনই ব্লিচ এবং অ্যামোনিয়া ব্যবহার করবেন না। আপনি যদি সাধারণ কাপড় দিয়েও প্রতিদিন ল্যাপটপ পরিষ্কার করেন, তাহলে আপনার ল্যাপটপ অনেকদিন পর্যন্ত পরিষ্কার থাকে।

>> শুধু ল্যাপটপের স্ক্রিন এবং কীবোর্ড পরিষ্কার করাই যথেষ্ট নয়। আপনাকে ব্রাশ ব্যবহার করে ল্যাপটপের চার্জিং পোর্ট, ইউএসবি পোর্ট এবং অডিও পোর্টও সময় সময় পরিষ্কার করতে হবে। এতেই ল্য়াপটপ একেবারে নতুনের মতো থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *