BigNews: মোবাইলের দামেই মিলবে LAPTOP, গরিব পড়ুয়াদের জন্য সস্তা ল্যাপটপ আনছে HP

ভারতের ডিজিটাল শিক্ষা উদ্যোগে অংশীদারিত্বে, গুগল এবং HP ভারতে ক্রোমবুক তৈরি করবে। এই ক্রোমবুকগুলির দাম 20,000 টাকার নিচে হবে। চেন্নাই শহরে আগামী 2 অক্টোবর থেকেই এই ল্যাপটপের উত্পাদন শুরু করতে চলেছে সংস্থাটি।
এই উদ্যোগের মাধ্যমে, ভারতীয় পড়ুয়ারা সস্তায় ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করতে পারবেন। এছাড়াও, স্থানীয় শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল রূপান্তর করার প্রচেষ্টাকেও এটি সমর্থন করবে।
ভারতীয় বাজারে কম দামে ল্যাপটপের চাহিদা দিন দিন বাড়ছে। এই চাহিদা পূরণ করার লক্ষ্যে HP ভারতে ক্রোমবুক তৈরি করতে যাচ্ছে। গুগলের সঙ্গে হাত মিলিয়ে চেন্নাইয়ে এই ল্যাপটপ তৈরি করা হবে। দাম থাকবে 20,000 টাকার নিচে।
HP ইন্ডিয়ার সিনিয়র ডিরেক্টর বিক্রম বেদি জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় শিক্ষার্থীরা সস্তায় ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করতে পারবেন। দক্ষিণ এশিয়া গুগলের হেড অফ এডুকেশন বাণী ধাওয়ান জানিয়েছেন, এই উদ্যোগ ভারতের ডিজিটাল শিক্ষা উদ্যোগকে এগিয়ে নিতে সাহায্য করবে।
ক্রোমবুক হল একটি ল্যাপটপের মতো ডিভাইস যাতে গুগল ক্রোম অপারেটিং সিস্টেম থাকে। উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমের মতো এখানে অনেক ফিচার নেই। তবে, মাল্টিমিডিয়া ব্রাউজিং, অফিস কাজ ইত্যাদির জন্য ক্রোমবুক যথেষ্ট ভালো।
বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ক্রোমবুক বিক্রি করে HP। 2023 অর্থবর্ষে সংস্থার মার্কেট শেয়ার 26.9 শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে Lenevo এবং Dell।