CAR: এই ইলেকট্রিক গাড়ি যে কেউ চালাতে পারবে, মেইটেনেন্স খরচও কম, জেনেনিন বিস্তারিত

ছোট হয়ে আসছে পৃথিবী! শুধু পৃথিবীই না; এর সঙ্গে সঙ্গে ছোট হচ্ছে বাড়ী গাড়িসহ প্রায় সব কিছুই। আর এরই ধারাবাহিকতায় বাজারে এলো অটোরিকশার চেয়েও ছোট আকারের ইলেকট্রিক কার। এই গাড়ি এনেছে ফ্রান্সের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সিট্রয়েন। মডেল মাই অ্যামি বুগি।
এই ছোট আকারের ইলেকট্রিক গাড়ি যে কেউ সামলাতে পারবে। এর মেইটেনেন্স খরচও কম। লিমিটেড এডিশনে এই গাড়ি বাজারে এসেছে।

বিশ্বের ১০টি দেশে আপাতত এই গাড়ি পাওয়া যাবে। যার মধ্যে অধিকাংশ দেশ ইউরোপের। গাড়ির বৈশিষ্ট্য এবং ডিজাইন বেশ চমকপ্রদ। বর্তমানে গাড়ি বাজারে প্রত্যেকেরই পছন্দ কম্প্যাক্ট গাড়ি। সেই চাহিদার কথা মাথায় রেখেই একদম আল্ট্রা কম্প্যাক্ট ডিজাইনে ইলেকট্রিক গাড়ি হাজির করেছে নির্মাতা প্রতিষ্ঠান।

মাই অ্যামি বুগি লম্বায় ২.৪১ মিটার। চওড়ায় ১.৩৯ মিটার। উচ্চতা ১.৫২ মিটার। গাড়ির কার্ব ওয়েট ৪৮৫ কেজি।

যদিও এই গাড়ি প্রথম লঞ্চ হয় ২০২০ সালে। এটির লিমিটেড এডিশন বাজারে এনেছে সিট্রয়েন। গাড়িটির দাম ১২ লাখ টাকার কাছাকাছি।

মিনি ইলেকট্রিক গাড়িতে রয়েছে ৫.৪ কিলোওয়াট আওয়অরের ব্যাটারি প্যাক। যা ফুল চার্জে ৭৪ মিলোমিটার পথ চলতে পারবে। ইলেকট্রিক গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিমি। গাড়িতে রয়েছে ৮ হর্সপাওয়ারের মোটর।

২০২০ সালে এই গাড়ি বাজারে এলো ব্যাপক জনপ্রিয়তা পায়। তখন ক্রেতারা এর পরবর্তী ভার্সন আনার জন্য নির্মাতা প্রতিষ্ঠানটিকে অনুরোধ জানাই। সিট্রয়েন গ্রাহকদের সেই অনুরোধে সাড়া দিয়ে লিমিটেড এডিশনে মাই অ্যামি বুগি গাড়িটি এনেছে।

২০২২ সালে মাত্র ১৮ মিনিটে এই গাড়ি ৫০ ইউনিট বিক্রি হয়েছিল।

বর্তমান গাড়িগুলোতে আমরা যে রকম দরজা দেখতে পাই সেই রকম দরজা নেই ইলেকট্রিক গাড়িতে। পরিবর্তে রয়েছে দরজার বার। দুইটি সিট রয়েছে গাড়িতে। অনেকটা কোয়াড্রিসাইকেলের মতো দেখতে গাড়িটি।

বর্তমানে শহুরে বাসিন্দা, স্টুডেন্ট স্বল্প দূরত্বে ভ্রমণের জন্য সস্তায় পরিবেশ বান্ধব বিকল্প খুঁজছেন তাদের জন্য এই গাড়ি আদৰ্শ।

ইউরোপের বেশ কিছু দেশে কোয়াড্রিসাইকেল চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না। তাই তরুণ তরুণীদের মধ্যে বেশ পছন্দের গাড়ি হয়েছে মাই অ্যামি বুগি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *