টিভিএসের ই-স্কুটার আসছে শিগ্রই, জেনেনিন কি কি থাকছে বিশেষ ফিচার

ভারতীয় বাজারে আসছে টিভিএসের নতুন বৈদ্যুতিক স্কুটার। যার নাম টিভিএস ক্রিওন। বাজারে এরই মধ্যে আইকিউব নামের একটি বৈদ্যুতিক স্কুটার রয়েছে সংস্থাটির। এবার একটি প্রিমিয়াম বৈদ্যুতিক স্কুটার আনতে চলেছে টিভিএস।

লুক ও ডিজ়াইনের দিক থেকে এই স্কুটারটি আদ্যোপান্ত স্পোর্টি হতে চলেছে। স্লিক ফ্রেমের স্কুটারটিতে মাসকিউলার ফ্রন্ট ফেসিয়া, বড় ইনস্ট্রুমেন্ট প্যানেল, স্টেপ-আপ সিট ডিজাইন এবং ইন্টিগ্রেটেড গ্র্যাব রেইলস রয়েছে। এতে থাকবে রিয়ার-ভিউ মিরর।

তিনটি ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে এই স্কুটারে, যা সর্বাধিক ১২ কিলোওয়াট পাওয়ার আউটপুট দিতে পারে। মাত্র ৫.১ সেকেন্ডের মধ্যেই এই ই-স্কুটার প্রতি ঘণ্টায় ০-৬০ কিলোমিটার স্পিডে অ্যাক্সিলারেট করতে পারে। কানেক্টিভিটির জন্য স্কুটারটিতে টিভিএস স্মার্টকানেক্ট অ্যাপ সাপোর্ট দেওয়া হবে।

ক্র্যাশ অ্যালার্ট, জিও-ফেন্সিং অ্যালার্ট, নেভিগেশন অ্যালার্ট, লাস্ট-পার্কড লোকেশন, লাইভ ভেহিকল ট্র্যাকিং-সহ একাধিক গুরুত্বপূর্ণ ফিচার সাপোর্ট করবে। লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এই স্কুটারে, যার পিক পাওয়ার ক্যাপাসিটি ১৬.৩১ পিএস। অত্যন্ত শার্প ডিজাইন দেওয়া হয়েছে স্কুটারটিতে।

ব্লুটুথ এনাবলড এই ই-স্কুটারে একাধিক রাইডিং মোড থাকবে, চালকরা নিজেদের প্রয়োজনীয়তা অনুসারে সেই মোডগুলো পরিবর্তন করতে পারবেন। নিখুঁত ট্র্যাকিংয়ের জন্য জিপিএস, অ্যান্টি-থেফট সহযোগে আরও একাধিক সেফটি ফিচার্স রয়েছে স্কুটারটিতে। বিল্ট-ইন সফটওয়্যার দেওয়া হবে এই ই-স্কুটারে, যা আপনার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করবে।

জল থেকে সুরক্ষার জন্য স্কুটারটি IP67 রেটিং প্রাপ্ত। ধারণা করা হচ্ছে, এ বছরের অক্টোবরে লঞ্চ হবে এই স্কুটারটি। দাম হতে পারে ভারতীয় বাজারে ১ লাখ ২০ হাজার টাকা।

সূত্র: ৯১ মোবাইলস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *