CAR: টয়োটা নিয়ে এলো নতুন গাড়ি, প্রতি কিমিতে খরচ মাত্র এক টাকা!

টয়োটার নতুন মডেল মিরাই প্রদর্শন করেছে জাপানি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটা মোটর কর্পোরেশন। নতুন মডেলের এই গাড়ির বিশেষত্ব হলো- এটি হাইড্রোজেন ফুয়েল সেলে চালিত। ৬৪০ কিলোমিটার রেঞ্জ দেবে এ গাড়িটি। এই প্রযুক্তিতে প্রতি কিলোমিটার গাড়ি চালাতে মাত্র ১ টাকার জ্বালানি খরচ হবে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে।
মিরাইয়ের বৈদ্যুতিক মোটর ১৮২ বিএইচপি পাওয়ার এবং ৩০০ এনএম পিক টর্ক জেনারেট করে। বৈদ্যুতিক মোটরের মাধ্যমে গাড়িটি ৯.২ সেকেন্ডে ০-১০০ কেএমপিএইচ গতিবেগ তুলতে সক্ষম।

ভারতে হাইড্রোজেন গাড়ির পাইলট প্রোজেক্ট হিসেবে টয়োটা মিরাইকে চালু করা হতে পারে। গাড়িটি দেখতেও নিঃসন্দেহে দুর্দান্ত।

এর আগে গত বছরের শুরুতেই এই গাড়ি ভারতে আনার বিষয়ে জানিয়েছিল টয়োটা। কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়করি ভারতে গাড়ির পর্দা উন্মোচন করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *