Honda: বাইকের বাজার মাতাতে আসছে হন্ডা CBR600RR ও NX500, ভারতে কবে আসবে?

ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA 2023 অটো প্রদর্শনীতে হন্ডা উন্মোচন করল নতুন CBR650RR এবং NX500 মোটরসাইকেল

ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA 2023 অটো প্রদর্শনীতে বিশ্বজুড়ে একাধিক টু হুইলার সংস্থা তাদের নতুন মোটরসাইকেল ও কনসেপ্ট প্রকাশ করেছে। এর মধ্যে জাপান থেকে হন্ডা নিয়ে এসেছে CBR650RR এবং NX500 মোটরসাইকেল।

প্রায় 6 বছর পর ফিরে এল CBR650RR

প্রায় 6 বছর আগে CBR600RR-এর বিক্রি বন্ধ করে দিয়েছিল হন্ডা মোটরসাইকেল। তবে নতুন মডেল উন্মোচন হওয়ার পর অনেকে মনে করছে, বাজারে বাইকের রি-এন্ট্রির মাধ্যমে প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে বড় পদক্ষেপ নিতে চলেছে সংস্থা।

নতুন CBR650RR-এ রয়েছে 599 সিসি 4 সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন যা সর্বোচ্চ 119 হর্সপাওয়ার এবং 63 এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকের দু দিকেই রয়েছে 17 ইঞ্চি হুইল। ডিজাইনের কথা যদি বলি, তাহলে বেশ চমকপ্রদ লুক রাখতে চলেছে হন্ডা। থাকবে টুইন পড হেডল্যাম্প, আন্ডার সিট এক্সহস্ট সিস্টেম।

বাইকের ফিচার্স রয়েছে 5টি রাইডিং মোড, কর্নারিং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, 9 লেভেল টর্ক কন্ট্রোল, হুইলি কন্ট্রোল, রিয়ার লিফ্ট কন্ট্রোল এবং এমার্জেন্সি স্টপ সিগন্যাল।

নতুন অ্যাডভেঞ্চার টুরার NX500

NX500 হল CB500X এর রিব্র্যান্ড ভার্সন। এই অ্যাডভেঞ্চার টুরার বাইকে নতুন লুক দিয়েছে সংস্থা। থাকছে বড় উইন্ডস্ক্রিন, স্লিক LED হেডল্যাম্প, বাইকের চাকা রয়েছে আগের থেকে হালকা। যা বাইকের ওজন সামগ্রিক ওজন 3 কেজি কমিয়ে এনেছে (196 কেজি)।

এই মোটরসাইকেলে রয়েছে 471 সিসি প্যারালাল টুইন লিকুইড কুল্ড ইঞ্জিন যা সর্বোচ্চ 47 হর্সপাওয়ার এবং 43.2 এনএম টর্ক তৈরি করতে পারে।

বাইকে ফিচার্স হিসাবে মিলবে 5 ইঞ্চি TFT স্ক্রিন সঙ্গে স্মার্টফোন কানেক্টিভিটি এবং LED লাইটিং।

ভারতে লঞ্চ হবে কিনা

CBR650RR এবং NX500 দুটিই ভারতে লঞ্চ হবে কিনা এখনও জানা যায়নি। তবে CBR650RR-এর ভারতে চাহিদা থাকায় 2024 সালের মধ্যেই এই বাইক ভারতে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। NX500-এর ক্ষেত্রেও একই সম্ভাবনা রয়েছে।