Maruti: সানরুফ থাকছে মারুতির নতুন এসইউভিতে, জেনেনিন গাড়ির মডেলের নাম

গাড়ির খোলা ছাদ এখন কমবেশি সবারই খুব পছন্দ। বেছে বেছে সানরুফ আছে এমন গাড়ি কিনছেন অনেকে। তাই তো নির্মাতা সংস্থাও তাদের গাড়িতে সানরুফ রাখছেন। এবার মারুতি তাদের নতুন এসইউভিতে সানরুফ রাখছে।
মারুতির এসইউভিতে এবার পাওয়া যাবে ফেসলিফটেড ফিচার। এক্সইউভি৩০০-এর মুকুটে প্রথম এমন একটি পালক যোগ করতে চলেছে নতুন এই গাড়িটি। সেক্ষেত্রে কমপ্যাক্ট এসইউভি-এর দুনিয়ায় এটিকে একটি ঐতিহাসিক পরিবর্তন হিসেবে চিহ্নিত করাই যায়।
গাড়ি বিশেষজ্ঞরা বলছেন, মারুতির এই নতুন গাড়িটি এক্সইউভি৩০০কে গাড়ির দুনিয়ায় নতুন পথের অগ্রদূত হিসেবে গড়ে তুলবে। যার অন্যতম ভিত্তি হল বিলাসিতা এবং সৌন্দর্য। গত কয়েক বছরে এসইউভি গাড়ির চাহিদা বেড়েছে। এমনকি বর্তমানে যারা এসইউভি কিনছেন তাদের প্রথম চাহিদা হচ্ছে ‘সানরুফ’।
তবে মারুতির এসইউভি মডেলের টপ-স্পেক ভ্যারিয়েন্ট ছাড়া ফিচারটি ছিল না। তাই এবার থেকে আশা করা যাচ্ছে মারুতি সানরুফের দিকে বিশেষ নজর দেবে। প্যানোরামিক সানরুফ পাওয়ার পাশাপাশি নতুন গাড়িটিতে আরও কিছু পরিবর্তন দেখা যাবে। ডিজাইনের ক্ষেত্রেও কিছুটা আধুনিকতা আসবে।
বাজারে এরই মধ্যে হুন্দাইয়ের বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে এই ফিচার রয়েছে। সংস্থার সব গাড়িতে ভয়েস-অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক সানরুফ পাওয়া যায়। তবে এই গাড়িগুলোকেই টেক্কা দিতে মারুতির নতুন এসইউভি বাজারে আসছে আগামী বছর।
সূত্র: অটোকার ইন্ডিয়া