স্কুলে জোর করে পরীক্ষা নেওয়া হলো অসুস্থ ছাত্রীর, অবশেষে হলো তার মৃত্যু

শরীর অসুস্থ থাকা সত্ত্বেও বাড়ি যাওয়ার অনুমতি পাননি স্কুলছাত্রী আরাধ্য খান্ডেলওয়াল। জোর করে গণিত পরীক্ষা দিতে বাধ্য করেছেন স্কুলের শিক্ষক। পরে স্কুলের মধ্যেই আরাধ্য খান্ডেলওয়ালের মৃত্যু হয়। শিক্ষার্থীর মৃত্যুর পর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন শিক্ষার্থীর অভিভাবক।
সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হরিয়ানার ফরিদাবাদ এলাকায় গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। ফরিদাবাদের একটি সিবিএসসি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল আরাধ্য খান্ডেলওয়াল।

মেয়েটির বাবা-মা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে দাবি করেছেন, মঙ্গলবার সকালে স্কুল যাওয়ার পথে বমি হয় আরাধ্যার। বুধবার সকাল সে তার শ্রেণি শিক্ষককে অসুস্থতার কথা জানায়। অসুস্থতার কথা জেনেও আরাধ্যকে বাড়ি পাঠানো হয়নি। বরং আটকে রেখে অঙ্ক পরীক্ষা দিতে বাধ্য করা হয় তাকে। পরে তার মৃত্যু হয়।

আরাধ্যার এক সহপাঠীর মা জানান, আরাধ্য বুধবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিল। আমার মেয়ে আরাধ্যর সবচেয়ে ভালো বন্ধু ছিল। আমার মেয়ে আমাকে বলেছে যে, আরাধ্য ক্লাসটিচারকে বিষয়টি জানিয়েছিল। অস্বস্তি বোধ করা সত্ত্বেও আরাধ্যকে জোর করে পরীক্ষায় বসানো হয়। ও নাকি পরীক্ষা দিতে বসে দরদর করে ঘামছিল।

অধ্যক্ষ জানান, তদন্ত শুরু হলে স্কুল কর্তৃপক্ষ সবরকম সহযোগিতা করবে। এছাড়াও স্কুলের পক্ষ থেকে তদন্ত করা হবে বলেও জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *